about us
দ্যা ফ্রিল্যান্স আইটি সম্পর্কে জানুন
দ্যা ফ্রিল্যান্স আইটির বাংলা ব্লগে আপনাকে স্বাগতম। দ্যা ফ্রিল্যান্স আইটি মূলত
একটি তথ্য সেবামূলক প্রতিষ্ঠান।এখানে আমরা দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় তথ্য সহজ ও
সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করি যেন একজন পাঠক সহজেই বুঝতে পারে এবং তার
যেন কোনো রকম সময় নষ্ট না হয়।দ্যা ফ্রিল্যান্স আইটির বাংলা ব্লগে সাধারণত যোগাযোগ
ব্যবস্থা, সুস্বাস্থ্য ও চিকিৎসা, বাংলাদেশ ভ্রমণ ,অনলাইন ইনকাম, প্রবাস ও ভিসা ।
এক কথায় আমাদের দৈনন্দিন জীবনের সকল বিষয় নিয়ে কাজ করে। বিশেষ করে আমাদের পাঠকরা
যেন কোনো রকম ঝামেলা ছাড়া ট্রেন,বাস, লঞ্চ ইত্যাদিতে সহজেই যাতায়াত করতে পারে। সে
জন্য সময়সূচী, ভাড়া, ছুটির দিন, দূরত্ব, যাত্রার সময় ইত্যাদি সম্পর্কিত বিভিন্ন
তথ্য আমাদের ব্লগে প্রকাশ করা হয়।
দ্যা ফ্রিল্যান্স আইটির প্রতিষ্ঠাতা মো : রকি আহম্মেদ সম্পর্কে জানুন।
আমি মো: রকি আহম্মেদ একজন উদ্যোক্তা ও ডিজিটাল মার্কেটার এবং বাংলা ব্লগার।আমি
বাংলাদেশের রাজশাহী নগরীর একজন বাসিন্দা। একটি মধ্যবিত্ত পরিবারের দ্বিতীয়
সন্তান। আমি রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা গ্রামে ০৭ জুলাই২০০৬ সালে
জন্মগ্রহণ করি।এখানেই বড়ো হই এবং এখানেই ২০২২ সালে S.S.C এবং ২০২৪ সাথে H.S.C পরীক্ষায় সফল ভাবে
সুনামের সাথে পাশ করি।এর পর আমার গুগল ব্লগিং এর প্রতি একটা ভালোবাসা কাজ করে।এই ভালোলাগা থেকে ১৮ বছর বয়সে আমি একজন উদ্যোক্তা ও ব্লগিং শুরু করি।আমি সব সময়
স্বপ্ন দেখি কিভাবে মানুষকে সাহায্য করা যায় যা আমাকে কোটি মানুষের হৃদয়ের
ভালোবাসায় পৌঁছে দিবে। এখন আমি একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এ ডিপ্লোমা
ইন্জিনিয়ারিং অধ্যায়নরত আছি।
দ্যা ফ্রিল্যান্স আইটির ভবিষ্যৎ পরিকল্পনা
চলুন এবার আমাদের দ্যা ফ্রিল্যান্স আইটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপনার সঙ্গে
আলোচনা করা যাক। আমরা যেহেতু আগেই বলেছি দ্যা ফ্রিল্যান্স আইটি বাংলায় সবচেয়ে
বিশ্বস্ত ব্লগিং কমিউনিটি। সুতরাং আপনারা বুঝতেই পারছেন দ্যা ফ্রিল্যান্স আইটি
বাংলা ব্লগিং এর সকল বিষয় নিয়ে কাজ করে।
দ্যা ফ্রিল্যান্স আইটির লক্ষ্য জটিল তথ্যগুলোকে সহজ ভাষায় পাঠকের সামনে তুলে ধরা
যাতে একজন পাঠক অল্প সময়ের মধ্যেই তার প্রয়োজনীয় তথ্য খুঁজে পান।আমরা দিন রাত কাজ
করে যাচ্ছি যেন একজন পাঠক তার কাঙ্খিত সঠিক তথ্য খুঁজে পান। আমাদের লক্ষ্য
পাঠকদের নির্ভুল তথ্য প্রদান করা। আমরা নিয়মিত তথ্য আবডেট করে থাকি এর পরও যদি
কোনো তথ্য ভুল মনে হয় তাহলে আমাদের জানাতে পারেন। এতে আমরা আপনাকে সঠিক তথ্য
জানাতে পারবো এবং যাচাই করে সংশ্লিষ্ট তথ্য আবডেট করতে পারবো।
আমাদের ভবিষ্যৎ একটি বড়ো ধরনের পরিকল্পনা রয়েছে বিশেষ করে যারা লেখালেখি করতে
আগ্রহী তাদেরকে নিয়ে কাজ করা। এ বিষয় নিয়ে আমরা কাজ করতেছি খুবই তাড়াতাড়ি জানাবো।
তাই আপনারা সব সময় ফ্রিল্যান্স আইটির পাশে থেকে সাহায্য করবেন।আমরা চাই দ্যা
ফ্রিল্যান্স আইটি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হোক যেখান থেকে মানুষ সঠিক তথ্য পাবে
এবং নতুন উদ্যোক্তা তৈরি করবে এবং দেশের বেকারত্ব দূর করতে একসাথে কাজ করবে।
তাই আসুন '' ফ্রিল্যান্সিং শিখি এবং বেকারত্ব দূর করি '' এই স্লোগানকে
সামনে রেখে নতুন পথে যাত্রা শুরু হোক দ্যা ফিল্যান্স আইটির সাথে ।
দ্যা ফ্রিল্যান্স আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url