মিষ্টি আলু খাওয়ার ১২টি উপকারিতা ও ৭ টি অপকারিতা জানুন

মিষ্টি আলু খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে আমরা অনেকেই জানি না । মিষ্টি আলুতে রয়েছে অসংখ্য পুষ্টি উপাদান । আজকের এই আর্টিকেলে আমরা মিষ্টি আলুর উপকারিতা ও পুষ্টিগুণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ।

মিষ্টি-আলু-খাওয়ার-উপকারিতা-ও-অপকারিতা

মিষ্টি আলু আমরা অনেকেই খাই কিন্তু এর সঠিক গুণাগুণ সম্পর্কে জানি না আজকের এই আর্টিকেলটি পড়লে আপনি মিষ্টি আলু খাওয়ার নিয়ম উপকারিতা অপকারিতা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন

পেজ সুচিপত্র : মিষ্টি আলু খাওয়ার উপকারিতা ও অপকারিতা জানুন

মিষ্টি আলু খাওয়ার উপকারিতা

মিষ্টি আলু খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে আমাদের অনেকেরই জানা নেই । এই মিষ্টি আলু অসংখ্য পুষ্টি গুণে গুণান্বিত । এই মিষ্টি আলু খেতে পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যায় । বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই মিষ্টি আলুর পুষ্টিকারি সুনাম পাওয়া যায় । এখন আপনাকে যদি প্রশ্ন করি আপনি কি মিষ্টি আলু খেতে পছন্দ করেন? তবে আপনার উত্তর যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই মিষ্টি আলুর উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানা উচিত । এই মিষ্টি আলুতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে । নিচে মিষ্টি আলু খাওয়ার উপকারিতাগুলো দেওয়া হলো : 
  • রোগ প্রতিরোধ ক্ষমতা: এই মিষ্টি আলু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এই মিষ্টি আলুতে থাকা ভিটামিন এ, ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ করে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে।
  • হজমশক্তি ভালো রাখতে: এই মিষ্টি আলুতে রয়েছে প্রচুর পরিমাণে খাদ্যআঁশ, যা আমাদের শরীরে হজমশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়াও আমাদের শরীরে অন্ত্রের স্বাভাবিক কার্যক্রম ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।
  • চোখের জন্য ভালো: এই মিষ্টি আলুতে রয়েছে ভিটামিন এ এবং অন্যান্য পুষ্টি উপাদান, যা আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। এছাড়াও এই মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে বিটা-ক্যারোটিন রয়েছে, যা আমাদের শরীরে এসে ভিটামিন এ তে রূপান্তরিত হয়ে চোখকে সুস্থ রাখতে সাহায্য করে।
  • শরীরে শক্তি যোগায়: এই মিষ্টি আলুতে থাকা কার্বোহাইড্রেট আমাদের শরীরে শক্তি যোগাতে সাহায্য করে।
  • ত্বকের যত্নে: এই মিষ্টি আলুতে থাকা ভিটামিন সি, বিটা-ক্যারোটিন এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ত্বকের কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।
  • হৃদযন্ত্র সুস্থ রাখতে: এই মিষ্টি আলু আমাদের হৃদযন্ত্র সুস্থ রাখতে সাহায্য করে। এই মিষ্টি আলুতে রয়েছে বিভিন্ন ভিটামিন ও পুষ্টি উপাদান, যা আমাদের শরীরে রক্তচাপ স্বাভাবিক রেখে পেশির কার্যক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে।
  • দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে: এই মিষ্টি আলু আমাদের পেট দীর্ঘক্ষণ ভরা রেখে ক্ষুধা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এই মিষ্টি আলুতে থাকা কার্বোহাইড্রেট ও ফাইবার ক্ষুধা নিয়ন্ত্রন করে।

মিষ্টি আলু খাওয়ার নিয়ম

মিষ্টি আলু খাওয়ার নিয়ম সম্পর্কে আপনি জানেন কি? মিষ্টি আলুতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। মিষ্টি আলু আমরা সকলেই কম বেশি খেয়ে থাকি কিন্তু এর সঠিক নিয়ম সম্পর্কে আমরা অনেকেই জানি না। তাই মিষ্টি আলুর সঠিক পুষ্টিগুণ পেতে হলে মিষ্টি আলু খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে জানতে হবে। সঠিক নিয়ম অনুসরণ করে মিষ্টি আলু খেলে অনেক উপকার পাওয়া যায়। মিষ্টি আলু খাওয়ার বেশ কিছু নিয়ম রয়েছে, তা নীচে দেওয়া হল।
  • রান্না করার পদ্ধতি : মিষ্টি আলু রান্না করে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় । প্রথমেই মিষ্টি আলু নিয়ে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে । এরপর একটি পাতিলে পানি দিয়ে তার মধ্যে মিষ্টি আলু দিয়ে গরম করে সিদ্ধ করতে হবে । অতিরিক্ত সিদ্ধ বা ভাজলে এর মধ্যে বিটা ক্যারোটিন ও পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে । তাই পরিমাণ মতো সিদ্ধ করে নিতে হবে ।
  • খাওয়ার সঠিক নিয়ম : মিষ্টি আলু যেকোনো সময় খাওয়া যায় । কিন্তু এর সঠিক পুষ্টিগুন গুলো পেতে পেতে সকালের নাস্তার তালিকায় এবং দুপুরের খাবার তালিকায় যোগ করতে পারেন । এতে শরীরে অতিরিক্ত শক্তির জোগান দেয়
  • খোসাসহ খাওয়া : এই মিষ্টি আলু খোসাসহ খাওয়া যায় । এই মিষ্টি আলুর খোসাতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ও আঁশ যা আমাদের শরীরে পুষ্টি যোগাতে সাহায্য করে ।
  • বিভিন্ন খাবারের সাথে : মিষ্টি আলু একটি মিশুক সবজি, এটি আপনি চাইলে মাছ, মাংস, ডিম, ডাল, শাক সবজি ইত্যাদি ।

মিষ্টি আলু কাঁচা খেলে কি হয়

মিষ্টি আলু কাঁচা খেলে কি হয় আমাদের অনেকেরই অজানা।কাঁচা মিষ্টি আলু খাওয়া খুব বেশি ক্ষতিকর নয় তবে কাঁচা মিষ্টি আলু খাওয়ার থেকে রান্না করা মিষ্টি আলু বেশি পুষ্টিকারী।কাঁচা মিষ্টি আলু খেলে পেটে গ্যাস হয়ে পেট ফাঁপার মতো জটিল সমস্যা হতে পারে। এই মিষ্টি আলুতে প্রচুর পরিমাণ ফাইবার ও আশঁ থাকে যা কাঁচা সহজে হজম করা যায় না এতে হজমের সমস্যা দেখা যায়।

এছাড়াও এই কাঁচা মিষ্টি আলুর গায়ে লেগে থাকা মাটি ও অন্যন্য জীবানু আমাদের শরীরের ক্ষতি করতে পারে। কাঁচা মিষ্টি আলুর স্বাদ অনেকটাই অন্য রকম খুব একটা ভালো নাও লাগতে পারে। তবে কাঁচা মিষ্টি আলু রান্না করে খেলে এর সঠিক স্বাদ এবং এতে থাকা বিটা ক্যারোটিন এবং অন্য অন্য ভিটামিন গুলো সঠিক ভাবে পাওয়া যায়।

বাচ্চাদের মিষ্টি আলু খাওয়ার উপকারিতা

বাচ্চাদের মিষ্টি আলু খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই।এই মিষ্টি আলু বাচ্চাদের জন্য খুবই উপকারী। এই মিষ্টি আলু সাধারণ আলুর তুলনায় আলাদা এবং মিষ্টি হওয়ায় বাচ্চারা মজা করে খেতে পছন্দ করে। বিশেষ করে ৬ মাস বয়সের ওপরের বাচ্চাদের মিষ্টি আলু খাওয়ানো উচিত। এই মিষ্টি আলুতে থাকা কার্বোহাইড্রেট শিশুর শরীরের শক্তি যোগাতে সাহায্য করে।

এছাড়াও এই মিষ্টি আলুতে থাকা বিটা ক্যারোটিন, ভিটামিন এ এবং অ্যান্টি অক্সিডেন্ট যা শিশুর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শিশুর চোখ ও শরীরকে সুস্থ রাখে।এছাড়াও এই মিষ্টি আলুতে থাকা ভিটামিন সি, পটাসিয়াম এবং অন্য অন্য পুষ্টি উপাদান গুলো শিশুর বুদ্ধি বিকাশে সাহায্য করে।তাই ৬ মাসের ওপরের শিশুদের সিদ্ধ করে নরম বাচ্চাদের খাওয়ান যেন গলায় আটকে না যায়।

মিষ্টি আলুর পুষ্টি গুন

মিষ্টি আলুর পুষ্টি গুন সম্পর্কে অনেকেই জানতে চাচ্ছেন। ইতি মধ্যেই মিষ্টি আলু খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জেনেছেন। এই মিষ্টি আলুতে অসংখ্য পুষ্টি উপাদান রয়েছে যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। যেমন : ক্যালরি,ভিটামিন এ, প্রোটিন,শর্করা,পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট আরো অসংখ্য পুষ্টি উপাদান রয়েছে। নিচে প্রতি ১০০ গ্রাম মিষ্টি আলুর পুষ্টি উপাদান গুলো দেওয়া হলো:
পুষ্টি উপাদান পরিমান
ক্যালরি ৮৬ কিলোক্যালরি
প্রোটিন ১.৬ গ্রাম
চিনি ৪.২ গ্রাম
ভিটামিন সি ২.৪ মি. গ্রা.
কার্বোহাইড্রেট ২০.১ গ্রাম
ফ্যাট ০.১ গ্রাম
খাদ্যআশঁ ৩.০ গ্রাম
পানি ৭৭.৩ গ্রাম
ক্যালসিয়াম ৩০ মি. গ্রা.
আয়রন ০.৬১ মি. গ্রা
ম্যাগনেসিয়াম ২৫ মি. গ্রা.
ফসফরাস ৪৭ মি. গ্রা.
পটাশিয়াম ৩৩৭ মি. গ্রা.
সোডিয়াম ৫৫ মি. গ্রা.
ভিটামিন এ ৭০৯ মাইক্রোগ্রাম RAE
ফোলেট (B9) ১১ মাইক্রোগ্রাম
ভিটামিন (B6) ০.২১ মি. গ্রা.

মিষ্টি আলু খেলে কি ডায়বেটিস বাড়ে

মিষ্টি আলু খেলে কি ডায়াবেটিস বাড়ে বা ডায়াবেটিস রোগী কি মিষ্টি আলু খেতে পারবে এরকম প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না।কোনো সমস্যা নেই আমি বলছি মিষ্টি আলু নিয়ম অনুয়ায়ী পরিমাণ মতো খেলে সরাসরি কোনো ডায়াবেটিসের সমস্যা হয় না। এই মিষ্টি আলুতে থাকা ফাইবার উচ্চ হজম প্রক্রিয়াকে ধীর করে দেয় এতে রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধি পেতে পারে না। 

এছাড়াও ডায়াবেটিস রোগীদের নিয়ম অনুসরণ করে কম পরিমাণ মিষ্টি আলু খাওয়া উচিত। অতিরিক্ত মিষ্টি আলু খেলে এই মিষ্টি আলুতে থাকা কার্বোহাইড্রেট শরীরের রক্তের শর্করা বৃদ্ধি করে দিতে পারে যা খুবই ক্ষতিকর।তাই ডায়াবেটিস রোগীরা নিয়মিত অল্প পরিমাণ মিষ্টি আলু খেতে পারেন তবে সাথে অন্য কোনো উপাদান যেমন : চিনি বা অন্য কিছু মেশানো যাবে না।

মিষ্টি আলু খেলে কি ওজন বাড়ে

মিষ্টি আলু খেলে কি ওজন বাড়ে তা নিয়ে অনেকেই ভয় পাচ্ছেন।আবার অনেকেই ওজন বেড়ে যাওয়ার কারণে মিষ্টি আলু খাওয়া বন্ধ করে দিছেন। আসলে স্বাভাবিক পরিমান মতো রান্না করা মিষ্টি আলু খেলে ওজন বাড়ে তা এটি ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এই মিষ্টি আলুতে থাকা ফাইবার ও খাদ্যআশঁ আমাদের পেটকে দীর্ঘখন পেট ভরা রাখতে সাহায্য করে। ফলে আমাদের ক্ষুধা কম লাগে এবং অতিরিক্ত খাবার খাওয়া নিয়ন্ত্রণ করা যায়। 

এই মিষ্টি আলু আপনি বিভিন্ন ধরনের শাকসবজি নিয়ে খেতে পারেন।তবে চিনি, ঘি,মাখন এ জাতীয় খাবারের সাথে খাবেন না তাহলে আপনার ওজন বৃদ্ধি করে দিতে পারে। এছাড়াও অতিরিক্ত পরিমাণ মিষ্টি আলু খেলে এতে থাকা কার্বোহাইড্রেট আপনার শরীরের প্রয়োজনের থেকে বেশি ক্যালরি সমৃদ্ধ করে ওজন বৃদ্ধি করে দিতে পারে।

গর্ভাবস্থায় মিষ্টি আলু খাওয়ার উপকারিতা

গর্ভাবস্থায় মিষ্টি আলু খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে আমরা অনেকেই জানি না। গর্ভাবস্থায় একজন মায়ের সবচেয়ে বেশি পুষ্টির প্রযোজন হয়। এ সময় একজন গর্ভবতী মায়ের সবচেয়ে পুষ্টির উৎস হতে পারে মিষ্টি আলু। এই মিষ্টি আলুতে থাকা ভিটামিন এ, ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন মা এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং চোখ, হাড় ইত্যাদি সুস্থ রেখে সঠিক বিকাশে সাহায্য করে।
এছাড়াও গর্ভাবস্থায় একজন মায়ের সবচেয়ে বেশি রক্তচাপ এবং রক্ত স্বল্পতার সমস্যা দেখা যায়। এই মিষ্টি আলুতে থাকা ভিটামিন ও পুষ্টি উপাদান গুলো গর্ভবতী মায়ের শরীরের আয়রনের ঘাটতি পূরণ করে রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে।এছাড়াও এই মিষ্টি আলুতে থাকা ফলিক অ্যাসিড মা ও শিশুর বুদ্ধি বিকাশে সাহায্য করে। তবে অতিরিক্ত পরিমাণ মিষ্টি আলু খাওয়া উচিত নয় নিয়ম অনুসরণ করে ডক্টরের পরামর্শ অনুযায়ী গ্রহণ করুন।

মিষ্টি আলু খেলে কি গ্যাস হয়

মিষ্টি আলু খেলে কি গ্যাস হয় এমন প্রশ্ন অনেকেই করে থাকেন।আসলে মিষ্টি আলু পরিমাণ মতো খেলে গ্যাস হয় না তবে অতিরিক্ত পরিমাণ মিষ্টি আলু গ্যাসের সমস্যা, পেট ফাঁপা এরকম সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও কাঁচা মিষ্টি আলু খেলে গ্যাসের সমস্যা হবে। তাই মিষ্টি আলু কাঁচা না খেয়ে পরিমাণ মতো সিদ্ধ করে পরিমাণ মতো খেলে কোনো সমস্যা হয় না।এই মিষ্টি আলুতে থাকা ফাইবার ও খাদ্যআশঁ পেট ভরা রাখতে সাহায্য করে। এতে হজম শক্তি ধীর হয়ে যায় এতে গ্যাস ইত্যাদি সমস্যা হতে পারে তাই পরিমাণ সিদ্ধ করে খাওয়াই সবচেয়ে উপকারী।

মিষ্টি আলু খাওয়ার অপকারিতা

মিষ্টি আলু খাওয়ার অপকারিতা সম্পর্কে আমরা অনেকেই ধারণা রাখি না। আমরা ইতি মধ্যে মিষ্টি আলুর অসংখ্য পুষ্টি গুন ও উপকারিতা সম্পর্কে জেনেছি। মিষ্টি আলু সাধারণত পুষ্টি কারী সবজি হলেও কিছু সময় এটি ক্ষতিকর হতে পারে।এই মিষ্টি আলুতে রয়েছে ফাইবার, খাদ্যআশঁ যা অতিরিক্ত পরিমাণ খেলে আমাদের পেট ফাঁপা, গ্যাস ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে।

এছাড়াও এই মিষ্টি আলুতে রয়েছে শর্করা ও কার্বোহাইড্রেট উচ্চ ক্যালরি সমৃদ্ধ যা অতিরিক্ত খেলে আমাদের শরীরের রক্তের গ্লুকোজ বাড়াতে পারে। এতে ওজন ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে।

এছাড়াও বাচ্চাদের ক্ষেতে ৬ মাসের কম বয়স বাচ্চাদের খাওয়ালে ক্ষতি হতে পারে। গর্ভাবস্থায় একজন গর্ভবতী মায়ের নিয়ম অনুসরণ করে অল্প পরিমাণ মিষ্টি আলু খাওয়া উচিত। এছাড়াও মিষ্টি খেতে গিয়ে যদি কোনো সমস্যা দেখা যায় তাহলে মিষ্টি আলু খাওয়া বন্ধ করুন এবং চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী গ্রহণ করুন।

লেখকের মন্তব্য : মিষ্টি আলু খাওয়ার উপকারিতা ও অপকারিতা

প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলে আমরা মিষ্টি আলু খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এছাড়াও মিষ্টি আলু কখন কিভাবে খেতে হবে। মিষ্টি আলু সম্পর্কিত সকল তথ্য সঠিক ও নির্ভুলভাবে উপস্থাপন করেছে।আপনি যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিলো। 

প্রিয় পাঠক আশা করছি আজকের এই আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এরকম তথ্য মূলক আর্টিকেল আমরা নিয়মিত প্রকাশ করে থাকি তাই এরকম তথ্য মূলক আর্টিকেল পেতে ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

দ্যা ফ্রিল্যান্স আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url